মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মনিটরিং সেল ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুর্গোৎসব ঘিরে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দর্শনার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় নওগাঁ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক শামীম নূর আলম শিপলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর করতে তাঁদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
https://www.kaabait.com