• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯
শিরোনামঃ
মহাদেবপুরে মন্দিরে গিয়ে ছুরিকাঘাত, মদ্যপ যুবক আটক নওগাঁয় ১১শ মানুষের মাঝে এমপি ধলুর উদ্যোগে শাড়ি বিতরণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭; রাজশাহীর বিসিবির মালামাল চুরির ঘটনায় আবারো ডিবির অভিযানে, ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ—বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে?

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ

Reporter Name / ৮ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১১শত অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে সাংসদ জাহিদুল ইসলাম ধলু শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা মন্ডপ পরির্দশন করেন। আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com