• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১
শিরোনামঃ
ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক বেলকুচিতে রাস্তার পাশে তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন বেলকুচিতে ৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নওগাঁয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেল ও ফ্রি চিকিৎসাসেবা মহাদেবপুরে মন্দিরে গিয়ে ছুরিকাঘাত, মদ্যপ যুবক আটক নওগাঁয় ১১শ মানুষের মাঝে এমপি ধলুর উদ্যোগে শাড়ি বিতরণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

বেলকুচিতে ৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর এলাকার ৯৬টি পূজামণ্ডপ ও স্থানীয় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান হিসেবে ১০ লাখ টাকা এবং ৩০০ পিচ শাড়ি বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
‎‘আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন’ ও তার ব্যক্তিগত উদ্যোগের অংশ হিসেবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাবা শাহনাজ প্রধান।
‎
‎রবিবার (১৮ অক্টোবর ) দুপুরে বেলকুচি  উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান শুরু হয়।বিতরণ কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম,বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ রায়, হিন্দু বৈদ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। প্রতিটি নাগরিক যেন উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই সামান্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
‎বিতরণকালে বেলকুচি ও এনায়েতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে এমন উদ্যোগের জন্য পূজা মণ্ডপ কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com