• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬
শিরোনামঃ
ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি আটক ৪ বগুড়ায় ১০ হাজার ৬শ’ ইয়াবা পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার। উখিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বাধীনতার পর বিএনপি সরকারই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে’- এমপি জাহান্দার আলী মিয়া সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূণর্মিলনী অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান মীরসরাইয়ে ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ কর্মশালা

‘স্বাধীনতার পর বিএনপি সরকারই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে’- এমপি জাহান্দার আলী মিয়া

নাজমুল হোসেন লাবলু শিবচর উপজেলা প্রতিনিধি / ৩ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

​নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি:

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘স্বাধীনতার পর এই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কারন এ দেশের মেরুদন্ড হচ্ছে শিক্ষা। যে দেশে শিক্ষা নাই, সে দেশের মেরুদন্ড নাই।’

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,’আমাদের দেশ ১৭ বছর মেরুদন্ডহীন হয়েছিল। ১৭ বছরে অনেক জিপিএ ৫। অথচ বিশ্ববিদ্যালয়ের ভাইবা বোর্ডে গিয়ে ফুটবল বানান করতে পারেনি। ইতিহাস কথা বলে। আমরা সেই ইতিহাস থেকে সরে আসতে চাই। সেই ইতিহাস থেকে সরে আসতে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে বড় বাজেট করেছেন।’

জাহান্দার আলী মিয়া আরও বলেন,’শিক্ষার্থীদের খেলার মাঠে ও লেখাপড়ার মধ্যে থাকতে হবে। কিশোর গ্যাং, মানব পাচার, ভূমিদস্যুতা, বাল্য বিবাহ, মাদকসহ বিভিন্ন অপরাধে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সে লক্ষ্যেই শিক্ষাখাতে বড় বাজেট করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বেশিরভাগ কাজ বাস্তবায়ন করেছেন। তাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আবু জাফর মোহাম্মদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী এমপি মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা, মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com