• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁ জেলা সাইবার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১১৯ Time View
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (বিএসসিইউপি) নওগাঁ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিচিতি ও মতবিনিময় করেন।

শনিবার সকালে জেলা শহর কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা সাইবার দলের সভাপতি খন্দকার মোঃ রাসেলুজ্জামান (সিম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম রাজের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

সাইবার জগৎ বর্তমানে রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে,উল্লেখ করে প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, নবগঠিত এই কমিটির সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে কাজ করতে হবে এবং সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে সাইবার স্পেসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা: মোঃ শেখ মিজানুর রহমান মিজান, নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল-কাফি তুহিন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ফরিদুজ্জামান ফরিদ, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, নওগাঁ জেলা যুবদলের সদস্য সাকিব ইসলাম কাজল, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ এবং নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাহান বাদশা।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর ফেরদৌস, সহ-সভাপতি আশিক হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (অপু), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ বাবু, সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক মোঃ রাব্বি সরদার।

সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com