• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১
শিরোনামঃ
দলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭; রাজশাহীর বিসিবির মালামাল চুরির ঘটনায় আবারো ডিবির অভিযানে, ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ—বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে? শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ইঞ্জি. হরিমুক্তা রায়ের শুভেচ্ছা জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ দিরাইয়ে ২০ পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব সম্পন্ন, পুরস্কার বিতরণ করলেন আরএমপি কমিশনার

নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে

রাব্বি রহমান নীলফামারি / ৩ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাব্বী রহমান নীলফামারীীঃ
নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে গোলাম রব্বানীর নাম ঘোষণা করেছে দলটি।
শনিবার সন্ধ্যায় ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেওয়া হয়। জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী কার্যক্রম জোরদারের বার্তাও উঠে আসে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।
জনসভায় বক্তারা দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও স্থানীয় উন্নয়ন নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা।
এ সময় ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে গোলাম রব্বানীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইটাখোলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতার বিষয়টি সামনে আসে।
বক্তারা নৈতিকতা, সততা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com