• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬
শিরোনামঃ
রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে এমপি আবু সাইদ চাঁদের প্রস্তুতি সভা! বেলকুচিতে ‘তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব’ আয়োজিত ফুটসাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নন্দীগ্রামে বাজার করতে গিয়ে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পত্নীতলায় ১৪ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার নতুন কমিটির অনুমোদন ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার সমুদ্রতীরে ‘প্লাস্টিক দানব’— মানুষের অবহেলার ভয়াবহ পরিণতির বার্তা

রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে এমপি আবু সাইদ চাঁদের প্রস্তুতি সভা!

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ৪ Time View
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন রাজশাহী সফরকে কেন্দ্র করে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬অক্টোবর) সন্ধার পর রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বাসভবনে বাঘা উপজেলা, পৌরসভা এবং আড়ানী পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চারঘাট-বাঘার স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উত্তরবঙ্গের রাজনীতি ও উন্নয়নের জন্য এক ঐতিহাসিক অধ্যায়। রাজশাহীর জনসভাকে মহাসমুদ্রে পরিণত করতে চারঘাট-বাঘার সাধারণ মানুষ ও বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা সুসংগঠিতভাবে প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি আরও বলেন, জনসভা সফল করতে বাঘা, আড়ানী ও চারঘাটের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলে দলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সভায় বাঘা উপজেলা বিএনপি, বাঘা পৌর বিএনপি এবং আড়ানী পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা তারেক রহমানের রাজশাহী সফরকে সফল করতে নিজেদের মধ্যে দিকনির্দেশনা ও সার্বিক দায়িত্ব বণ্টন সম্পন্ন করেন।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বাঘা উপজেলা ও পৌর বিএনপি, আড়ানী পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com