• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২
শিরোনামঃ
নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে এমপি আবু সাইদ চাঁদের প্রস্তুতি সভা! বেলকুচিতে ‘তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব’ আয়োজিত ফুটসাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নন্দীগ্রামে বাজার করতে গিয়ে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পত্নীতলায় ১৪ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার নতুন কমিটির অনুমোদন

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় চৌধুরী | ঢাকা / ১০ Time View
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিজয় চৌধুরী। ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্কাউট সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের শিক্ষাজীবন, দায়িত্ববোধ এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি। ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এ আলোচনায় উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com