• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬
শিরোনামঃ
রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে এমপি আবু সাইদ চাঁদের প্রস্তুতি সভা! বেলকুচিতে ‘তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব’ আয়োজিত ফুটসাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নন্দীগ্রামে বাজার করতে গিয়ে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পত্নীতলায় ১৪ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার নতুন কমিটির অনুমোদন ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার সমুদ্রতীরে ‘প্লাস্টিক দানব’— মানুষের অবহেলার ভয়াবহ পরিণতির বার্তা

বেলকুচিতে ‘তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব’ আয়োজিত ফুটসাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৫ Time View
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে “তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব” কর্তৃক আয়োজিত ‘ফুটসাল মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​১৬ই অক্টোবর (শুক্রবার) বিকেল ৩:০০ ঘটিকায় বেলকুচির তামাই খন্দকারপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘রয়েল কিংস এফ সি একাদশ’ এবং ‘সেভেন স্টার এফ সি একাদশ’।
‎
‎​উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব খন্দকার মোহাম্মদ আলী (বাবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল (বেলকুচি সরকারি কলেজ শাখার) সাবেক সভাপতি ও ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুদ রানা এম.এ।
‎​অনুষ্ঠানে বিশেষ সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড (৩নং ভাঙাবাড়ী ইউপি) মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ মোতালেব প্রামাণিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা মোছাঃ হাসি খাতুন এবং ইতালি প্রবাসী জনাব মোঃ জুয়েল রানা।
‎​অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন বাপ্পী সরকার, সাইম হাসান, কামরুল চৌধুরী, কাউসার খন্দকার, তৌহিদ খন্দকার, ইয়াসিন খন্দকার ও তামিম খন্দকার। পুরো আয়োজনটিতে সৌজন্যমূলক সহযোগিতা প্রদান করেন ‘মেসার্স রুবেল এন্টারপ্রাইজ’ (কাজীপুরা)।
‎​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও চমৎকার পুরস্কার তুলে দেন। এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com