নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাজার করতে গিয়ে শহীদ মিনারের পেছনে রেখে যাওয়া একটি মোটরসাইকেল চোখের পলকেই চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আঃ মমিন নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ থেকে জানা যায়, মমিন নন্দীগ্রাম কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি গত ১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম ওমরপুর বাজার এলাকায় বাজার করতে যান তিনি। এ সময় বাজারের ভেতরে শহীদ মিনারের পেছনে নিজের লাল-কালো রঙের ১২৫ সিসি ডিসকভার মডেলের মোটরসাইকেলটি রেখে যান। বাজার শেষে সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফিরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাননি তিনি। ভুক্তভোগী মো. আঃ মমিন অভিযোগের বিষয়টি তদন্ত করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
https://www.kaabait.com