বিজয় চৌধুরী | ঢাকা
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া), আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেনস ক্লাবের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ও ১৫ অক্টোবর বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাফওয়ার সভানেত্রী সালেহা খান।
গত ১৪ অক্টোবর সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাফওয়ার প্রধান পৃষ্ঠপোষক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরগুলোর পরিচালক এবং কেন্দ্রীয় বাফওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com