বদলগাছী নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত চাঁদাবাজি, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বরিবার সকাল ১১ টায় বদলগাছীর চারমাথায় মাতাজী রোড়ে এক অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, পূর্বশত্রুতার জেরে গত ১ আগস্ট ২০২৬ তারিখে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ভাড়াটে সন্ত্রাসী শহিদুল, দুলাল ও হাসান আমাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও হাসুয়া দিয়ে নির্মমভাবে পিটিয়ে দুই পায়ের গোড়ালি এবং বাম হাতের আঙুল ভেঙে দেয়। উক্ত ঘটনার পর বদলগাছী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করে; বর্তমানে প্রধান আসামি পলাতক রয়েছেন।
আব্দুল জলিল আরও দাবি করেন, হত্যাচেষ্টা মামলা থেকে নিজের ভাড়াটে সন্ত্রাসীদের বাঁচাতে এবং তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই জাহাঙ্গীর আলম বিজ্ঞ আদালতে উল্টো মিথ্যা মামলা দায়ের করেছেন এবং গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি উক্ত মিথ্যা মামলায় যাদের সাক্ষী করা হয়েছে, তারাও এ বিষয়ে কিছুই জানেন না বলে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জানান।
ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটন ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে নিরপেক্ষ ও গভীর অনুসন্ধানের জন্য প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এই বিএনপি নেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের দায়েরকৃত চাঁদাবাজী মামলার ১নং সাক্ষী মোহাম্মদ মাহাবুব ।
https://www.kaabait.com