• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩
শিরোনামঃ
দলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭; রাজশাহীর বিসিবির মালামাল চুরির ঘটনায় আবারো ডিবির অভিযানে, ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ—বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে? শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ইঞ্জি. হরিমুক্তা রায়ের শুভেচ্ছা জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ দিরাইয়ে ২০ পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব সম্পন্ন, পুরস্কার বিতরণ করলেন আরএমপি কমিশনার

রাজশাহীর বিসিবির মালামাল চুরির ঘটনায় আবারো ডিবির অভিযানে, ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৬ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৩ লক্ষ টাকা, ২টি লাগেজ ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ রুবেল আহমেদ (৩৮) এর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর বিকাল ৫টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়া এলাকায় মোজাম্মেল হকের ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০০ টাকার ৬টি বান্ডিলে মোট ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পরে ১৬ অক্টোবর রাত সাড়ে ১০টায় রুবেল আহমেদের বাড়ির গোয়াল ঘরের চাতাল থেকে চুরি যাওয়া ২টি লাগেজ ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৫ অক্টোবর ভোর সাড়ে ৪টায় পুঠিয়া থানার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, নগদ ৮ হাজার টাকা, ১টি ম্যাসেজ বেড, লাগেজ, প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল আহমেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা রাজশাহীর ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসানসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com