• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪
শিরোনামঃ
দলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭; রাজশাহীর বিসিবির মালামাল চুরির ঘটনায় আবারো ডিবির অভিযানে, ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ—বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে? শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ইঞ্জি. হরিমুক্তা রায়ের শুভেচ্ছা জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ দিরাইয়ে ২০ পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব সম্পন্ন, পুরস্কার বিতরণ করলেন আরএমপি কমিশনার

সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭;

নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি / ৩ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনায় ৭ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর সাজেক ভ্রমণে আসেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর সিজকছড়া এলাকায় পৌঁছালে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটির নম্বর সিলেট-ক-২৩২৪।

দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িতে করে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা (কবাখালী, দীঘিনালা) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের পরিচয়: মো. আজাহার মিয়া (৬০) — গুরুতর আহত। মোসা. শাহানারা আক্তার (৪৫) — গুরুতর আহত। মো. আরিফুর রহমান (৩৫)।
মো. সোহরাব। নাসরিন (৩৫) — মাথায় আঘাতপ্রাপ্ত।
মো. শাহজাহান (৪৫) — হাতে আঘাতপ্রাপ্ত। মোসা. আশা (১৩) — ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

আহত সাতজনের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com