মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. হামিদা বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর (ধনতলা) গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামিদা বেগম ওই গ্রামের মো. পিয়ার আলীর মেয়ে। এ সময় তার হেফাজত থেকে ১৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
https://www.kaabait.com