• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭
শিরোনামঃ
ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি আটক ৪ বগুড়ায় ১০ হাজার ৬শ’ ইয়াবা পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার। উখিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বাধীনতার পর বিএনপি সরকারই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে’- এমপি জাহান্দার আলী মিয়া সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূণর্মিলনী অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান মীরসরাইয়ে ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ কর্মশালা

সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূণর্মিলনী অনুষ্ঠিত

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৫ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার পূণর্মিলনী সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে ৭ম অনুষ্ঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণ মিলনী আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, চিফ ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে কর্মরত নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, এএসআই মতিউর রহমান মতি, কামরুজ্জামান, নাহিদ, শফিকুল প্রমূখ। অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com