রিপোর্টার উখিয়া :
১৫ অক্টোবর ২০২৬: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও স্বাধীনভাবে চলাচলের ক্ষেত্রে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা পান্না আক্তার।
আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের প্রতি পালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকরা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের এ আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
https://www.kaabait.com