• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫
শিরোনামঃ
ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি আটক ৪ বগুড়ায় ১০ হাজার ৬শ’ ইয়াবা পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার। উখিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বাধীনতার পর বিএনপি সরকারই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে’- এমপি জাহান্দার আলী মিয়া সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূণর্মিলনী অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান মীরসরাইয়ে ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ কর্মশালা

বগুড়ায় ১০ হাজার ৬শ’ ইয়াবা পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার।

সুমন ঘোষ বগুড়া / ৩ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১০ হাজার ৬ শ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় বিপ্লব (২৮) নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যাত্রীবাহী স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে লুকিয়ে রাখা ১০ হাজার ৬শ’ পিস ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল বলে বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুরের নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুপুরে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসের এ-ফোর নম্বর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ২শ’টি করে মোট ১০ হাজার ৬শ’ পিস ইয়াবা ছিল।যার বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানা গেছে।পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক জিললুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার বিপ্লব ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com