• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান মীরসরাইয়ে ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ কর্মশালা দেবী দুর্গার বোধনের মাধ্যমে  কাপ্তাইয়ে কাল থেকে শুরু দুর্গাপূজা, ৯ মণ্ডপে ব্যাপক প্রস্তুতি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন; সিসি ক্যামেরার আওতায় সব মণ্ডপ কাপ্তাইয়ে আশিকার  আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে : ইউএনও পান্না আক্তার নন্দীগ্রামে অনাবৃষ্টিতে আমনক্ষেত ফেটে চৌচির, সেচের পানির জন্য কৃষকের হাহাকার দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান, ইয়াবা-চোলাইমদসহ গ্রেপ্তার ৩

মীরসরাইয়ে ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ কর্মশালা

Reporter Name / ৩ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম, মীরসরাই প্রতিনিধি:
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং মীরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মী ও অংশীজন’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।

পর্যটকদের জন্য শৌচাগার, গোসল, আলোকসজ্জা ও বিনোদন সুবিধা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব এই কর্মশালায় তুলে ধরা হয়।

মীরসরাইয়ের মহামায়া ইকোপার্ক, খৈয়াছড়া, বাওয়াছড়া, রূপসী ও সহস্রধারা ঝরনাসহ সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত ব্যবস্থা উন্নত করার দাবি জানানো হয়।

পর্যটকদের যাতায়াত সহজ করতে পর্যটন বাস সার্ভিস চালু এবং পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি উদ্ধারকর্মীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

অংশীজনরা জানান, শিশু ও বড়দের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, ক্যাবলকার ও পিস মিউজিয়াম স্থাপন করা অত্যন্ত জরুরি।

পাশাপাশি পর্যটকদের সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশিকা টাঙানো, পর্যটনকেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার সময় নির্ধারণ এবং প্রবেশ ফি কমানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা উপস্থিত ছিলেন।

স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী ও কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা এই কর্মশালায় অংশ নেন।

দায়িত্বশীল ও টেকসই পর্যটন বিকাশে গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, নিরাপদ যাতায়াত এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের পর্যটন খাত আরও বিকশিত হবে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com