• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজায় নওগাঁয় ৫০টি মণ্ডপের নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ ধামইরহাটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি আটক ৪ বগুড়ায় ১০ হাজার ৬শ’ ইয়াবা পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার। উখিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বাধীনতার পর বিএনপি সরকারই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে’- এমপি জাহান্দার আলী মিয়া সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূণর্মিলনী অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজায় নওগাঁয় ৫০টি মণ্ডপের নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি

মেহেদী হাসান অন্তর নওগাঁ জেলা প্রতিনিধিি / ১ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলা শহর ও সীমান্তবর্তী এলাকার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৭টি এবং নওগাঁ শহরে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৪৩টি পূজামণ্ডপ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী বিওপিগুলো থেকে তিন প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর থেকে আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া গত ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর মধ্যে পোরশা উপজেলায় চারটি এবং সাপাহার উপজেলায় তিনটি রয়েছে। পোরশা উপজেলার চারটি মণ্ডপ নীতপুর বিওপির আওতাধীন। অন্যদিকে সাপাহার উপজেলার একটি হাপানিয়া বিওপি এবং দুটি বামনপাড়া বিওপির আওতাধীন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবির এ উদ্যোগের লক্ষ্য হলো শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com