• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯
শিরোনামঃ
রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে এমপি আবু সাইদ চাঁদের প্রস্তুতি সভা! বেলকুচিতে ‘তামাই খন্দকারপাড়া ইয়ং স্টার ক্লাব’ আয়োজিত ফুটসাল মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নন্দীগ্রামে বাজার করতে গিয়ে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পত্নীতলায় ১৪ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার নতুন কমিটির অনুমোদন ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার সমুদ্রতীরে ‘প্লাস্টিক দানব’— মানুষের অবহেলার ভয়াবহ পরিণতির বার্তা

বাঘায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি সুলতান গ্রেপ্তার!

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ২৭ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা থানা পুলিশের এক সফল অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুলতান মন্ডল (৫২) গ্রেপ্তার হয়েছে।বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত সুলতান মন্ডল (কথিত নাম হিরোইন সুলতান) বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার জিআর মামলা নম্বর ২৪০/১৭ [১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারা]-এ বিজ্ঞ আদালত বিচারিক প্রক্রিয়া শেষে আসামি সুলতান মন্ডলকে দোষী সাব্যস্ত করে সাজা পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আসুন সবাই মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com