• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী। / ১৫১ Time View
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ কুড়িগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তঘেঁষা নাগেশ্বরী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিনকে। সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি আদেশানুসারে খুব শীঘ্রই তিনি নাগেশ্বরী উপজেলায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্বভার গ্রহণ করবেন।
এদিকে, ভৌগোলিক অবস্থান ও নদীভাঙনপ্রবণ এলাকা হিসেবে নাগেশ্বরী উপজেলায় নবনিযুক্ত এই প্রশাসনিক কর্মকর্তার আগমনকে ঘিরে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—নাগেশ্বরীর সার্বিক উন্নয়ন, বিশেষ করে চরাঞ্চল ও সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
নাগেশ্বরীর একাধিক সুশীল সমাজের প্রতিনিধি জানান, নতুন ইউএনওর কাছে তাঁদের মূল দাবি হলো মাঠপর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
একই সঙ্গে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছেন যে, নবনিযুক্ত ইউএনও জনাব মোহাম্মদ আলাউদ্দিন উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে রোধ এবং অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com