• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩২
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সজিব হোসেন নওগাঁ জেলা / ২৪ Time View
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” এ শ্লোগানে নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার আয়োজনে এ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। ফুলকুঁড়ি আসর নওগাঁর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল-২ এর পিপি এ্যাড: শেখ মোঃ আবু মাসুম এর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার সাবেক পরিচালক সাইদুল ইসলাম, সাহেদুর রহমান, এ্যাড:শিরিন সুলতানা বর্তমান পরিচালক মাশরূম আহমেদ মিতুল, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কৃষি শিল্প বিজ্ঞান বিষকয় সম্পাদক আলিমুদ্দিন আলিম, প্রমূখ সহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার আয়োজনে বিভিন্ন সময় প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী ১২১ জনের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com