• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ১০ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি ফাউন্ডেশনের “স্বপ্ন সারথি” কর্মসূচীর উদ্যোগে বুধবার দুপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
জানা গেছে, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। তিনি ৫ মাস আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক সামিউল করিমের কাছে মৌখিক ভাবে পৌর শহরের ৯টি ওয়ার্ডের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেলে জন্য আবেদন করেন। ব্যাংকের ব্যবস্থাপকের সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসনের মাধ্যমে ১১টি বাইসাইকেল হস্তান্তর করা হয়। সেই বাইসাইকেলগুলো সান্তাহার আশা ফিলিং স্টেশন চত্বরে নিয়ে এসে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বুঝে দিচ্ছেন। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার ঝুঁকি কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম হিসেবে দেখছেন। ব্যাংকের মত বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com