• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ১১৮ Time View
শনিবার, ২০ জুন, ২০২৬

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২০শে জুন (শনিবার) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম এর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রোপা আমন ধান (উফশী), হাইব্রিড মরিচ, লেবু, এয়ার ফ্লো মেশিন (২য় পর্যায়) উফশী হাইব্রিড জাতের শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীদের মাঝে রাসায়নিক সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিমুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, জহুরুল ইসলাম, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা, সুজন কুমার, উর্মিলা তাবাসসুম প্রমুখ।
উল্লেখ্য, এবার উপজেলার ৩ হাজার ৬’শ কৃষক রোপা আমন প্রণোদনা, ১’শ কৃষক হাইব্রিড মরিচ বীজ, ১ হাজার ২’শ কৃষক হাইব্রিড সবজি বীজ, ৪০ জন কৃষক উন্নত মানের লেবু’র চারা, ৪ জন কৃষক এয়ার ফ্লো মেশিনসহ অন্যান্য উপরকণ পর্যায়ক্রমে প্রণোদনা হিসেবে পাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com