• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সান্তাহারে রেলওয়ে ভুমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৩১ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে বাণিজ্যিক ও কৃষি উভয় খাতের লাইসেন্স ভূমির ভাড়া এক লাফে প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রেল ভুমিতে অবস্থানরত ব্যবসায়ীদের আয়োজনে সান্তাহার রেলগেট চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ে ভুমিতে অবস্থানরত ব্যাবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাবসায়ী শাহিদুর রহমান বাবু, পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মতিউর রহমান মতি, গুলবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি বর্গফুটের জন্য ১১৫ টাকা হারে দিতে গিয়ে লাইসেন্স গ্রহীতারা বেহাল অবস্থায় পড়েছেন। আমরা গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমানোর দাবি জানাচ্ছি। রেলওয়ের এই বৈষম্যমূলক ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। একটি জেলা শহরের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে একটি ছোট পৌর শহরের ব্যবসার ব্যাপক ব্যবধান থাকে। কিন্তু রেলওয়ে জেলা শহর ও পৌর শহরে একই হারে ভাড়া নির্ধারণ করেছে যা চরম বৈষম্যমূলক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com