• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রামে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে নগদ পুরস্কার ঘোষণা এমপি মোশারফের

Reporter Name / ১৪০ Time View
শনিবার, ২ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

শনিবার (২ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিনি সরাসরি ঘোষণা দিয়ে বলেন, নন্দীগ্রামের কোথাও যদি মাদক কারবারী, জুয়াড়ি বা সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারেন, তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। তার এই ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজ আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
এমপি মোশারফ হোসেন জোর দিয়ে বলেন, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আরও জোরদার অভিযান পরিচালনা করা হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। শিক্ষা, নৈতিকতা ও সচেতনতা দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে এমপি’র এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com