• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে তিন লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

Reporter Name / ১৬৫ Time View
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
রংপুর সিটি কর্পোরেশনসহ জেলায় তিন লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচী বাস্তবায়নে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা জানান, দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার থেকে আগামী ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে টিকা দেয়া হবে। পূর্বে টিকা নেয়া ৬ মাস থেকে ৮ মাস বয়সী শিশুদের অতিরিক্ত ডোজ হিসেবে টিকা নিতে হবে। শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলার ১ হাজার ৪৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১ হাজার ৮২২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। অপরদিকে সকালে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন সংবাদ সম্মেলন করে জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। নগরীতে ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যে মাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এ সময় ভ্যাকসিনের কারণে কোন পাশর্^ প্রতিক্রিয়া দেখা দিলে আতংঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যোগাযোগের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com