• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৩ এপ্রিল , ২০২৬) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ৮টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে ৩ হাজার ৮৬ জন, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার ৭৭০ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ২৮২ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ২৯৮ জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৪ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৫১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৬৫৬ জন এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আট পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৬.৫২%।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি উপাচার্য। এছাড়াও তিনি বলেন, রোযা ও জাতীয় নির্বাচনের কারণে গুচ্ছ পরীক্ষা দেরীতে অনুষ্ঠিত হলেও দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করা হবে ।

উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com