• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত।

Reporter Name / ২৭৪ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ                                              মহান গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চের শহীদদের স্মরণ করেছে উপজেলা প্রশাসন। ১৯৭১ সালের এই কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে শহীদ সকল বীর সন্তানকে যথাযোগ্য মর্যাদায় স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নির্মম হত্যাযজ্ঞ বাঙালিকে স্তব্ধ করতে পারেনি; বরং স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সর্বোচ্চ গৌরব, যা প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষণ করা জরুরি।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। এসময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে ২৫ মার্চের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা—যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com