• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

Reporter Name / ২৯২ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মান্দা নওগাঁ প্রতনিধিঃ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার প্রাণীসম্পদ চত্বরে প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তানভীর আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আল মামুন ও পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আহমেদ শুভ সাংবাদিকবৃন্দ, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ৩১টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল গাভী, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ৬  ক্যাটাগরিতে মোট ২৫ জনকে নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com