• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফেসবুকে ‘সুন্দরী নারী’ সেজে প্রবাসীদের ফাঁদ: বাঘায় তিন হ্যাকার আটক!

Reporter Name / ১৯০ Time View
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় প্রযুক্তির আড়ালে নারীকণ্ঠের মায়াজাল বুনে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের পর্দা উন্মোচন করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে এই ডিজিটাল প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খায়েরহাট গ্রামের শুভ আলী (২০), সারুফ ইসলাম (২১) ও রাঙ্গা ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা কেবল সাধারণ প্রতারক নয়, বরং পেশাদার হ্যাকিংয়ের সাথেও জড়িত। ঘটনার রাতে রাঙ্গা ইসলামের বাড়িতে বসে মাদক সেবনের পাশাপাশি তারা তাদের “ডিজিটাল শিকার” ধরার কাজ চালাচ্ছিল। ভুয়া ফেসবুক আইডি খুলে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করত তারা। কণ্ঠ পরিবর্তনকারী বিশেষ অ্যাপ ব্যবহার করে নারীকণ্ঠে কথা বলে প্রবাসী ও দেশের বিভিন্ন সহজ-সরল পুরুষকে প্রেমের ফাঁদে ফেলত। ইমো বা মেসেঞ্জারে ঘনিষ্ঠতার দোহাই দিয়ে আবেগপ্রবণ করে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। প্রতারণার পাশাপাশি বিভিন্ন আইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসময় তাদের কাছ থেকে প্রতারণা ও হ্যাকিংয়ে ব্যবহৃত ৬টি দামী স্মার্টফোন ও মাদকদ্রব্য ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা জানান, এই যুবকরা দীর্ঘদিন ধরেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছিল। তাদের বিলাসী জীবনযাপন নিয়ে জনমনে অনেক আগে থেকেই সন্দেহ ছিল। এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সচেতন মহলের ব্যক্তিরা সতর্কবার্তা দিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকুন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

ওসি সেরাজুল হক (বাঘা থানা) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রতারণা, হ্যাকিং ও মাদক আইনে মামলা দায়ের করে আজ (রবিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com