• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name / ১৯৯ Time View
বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর/২০২৬ উপলক্ষে ঈদযাত্রা সুন্দর, স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে নীলফামারীতে মোটর ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মালিক-শ্রমিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, নীলফামারী জনাব মোঃ মোর্শেদ আলম, সদস্য সচিব, নীলফামারী ট্রাক মালিক সমিতি
জনাব গোলাম রসুল মহাব্বত, সভাপতি, নীলফামারী জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন জনাব মোঃ আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ, নীলফামারী জনাব মোঃ আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সৈয়দপুর
এছাড়াও মোটর ও বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঈদযাত্রা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com