• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ২৪৬ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রংপুর অফিসঃ রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব, বাংলার চোখ সামাজিক সাংষ্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারী দপ্তর। এরপর সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়।

সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় প্রশাসন। এরপর বেলা সাড়ে ১২টায় রংপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দিবসকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ক ভিত্তিক প্রতিযোগিতা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হা-ডু-ডু খেলা, মসজিদ-মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পূর্ণবাসনকেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com