• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর পোরশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

Reporter Name / ৫৭৩ Time View
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পোরশা-নিয়ামতপুর-সাপাহার উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। দোয়া মাহফিল কর্মসূচী পরিচালনা করেন উপজেলা নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল জব্বার। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা,সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের সদস্য মাও: শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com