• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১
শিরোনামঃ
বেলকুচিতে রাস্তার পাশে তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন বেলকুচিতে ৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নওগাঁয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেল ও ফ্রি চিকিৎসাসেবা মহাদেবপুরে মন্দিরে গিয়ে ছুরিকাঘাত, মদ্যপ যুবক আটক নওগাঁয় ১১শ মানুষের মাঝে এমপি ধলুর উদ্যোগে শাড়ি বিতরণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭;

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ২৫ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মন্ত্রনালয়ে একটি ডিও লেটার পাঠায়। সেই প্রেক্ষিতে রোববার দুপুরে সান্তাহার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান পরিদর্শন করেন। পরিদর্শন পূর্বক চাহিদানুযায়ী তিনি কাজের প্রাক্কালন তৈরি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, সাংবাদিক মনসুর আলী, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ।
পরিদর্শন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের পত্রের প্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়েছে। তাঁর চাহিদানুয়ায়ী এবং আমাদের দৃষ্টি থেকে এটি আধুনিকায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা একটি প্রাক্কালন তৈরি করেছি।
এ বিষয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার প্রদান করেছিলাম। স্টেডিয়ামটি আধুনিকায়ন হলে যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং তারা মাদক থেকে দূরে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com