• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হালকা বৃষ্টির পানিতে তলে গেছে লালপুরের ঐতিহ্যবাহি স্কুল লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

Reporter Name / ১৩১ Time View
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সালমান সাদিক লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
রাজনৈতিক নেতাদের প্রচারের মাঠ, অথচ উন্নয়নের বেলায় শূন্য: অস্তিত্ব সংকটে লালপুর শ্রী সুন্দরী

পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের লালপুরের ঐতিহ্যবাহী ও শতবর্ষী “লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়” আজ চরম অবহেলায় ধ্বংসের মুখে! রাজনৈতিক নেতারা নিয়মিত এই স্কুলে এসে বড় বড় প্রোগ্রাম এবং বক্তব্য দিয়ে যান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত বড় বড় রাজনৈতিক ইভেন্ট হওয়ার পরও স্কুলের প্রকৃত উন্নয়ন নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই, কারও দৃষ্টি আকর্ষণ হয় না!সামান্য বৃষ্টি হলেই ক্লাসরুমে হাঁটু পানি জমে যায়, যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া রয়েছে তীব্র ক্লাসরুম সংকটসহ নানান সমস্যা। অথচ এই বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বহু শিক্ষার্থী আজ দেশ ও সরকারের উচ্চপর্যায়ে বড় বড় আমলা, সচিব ও ক্যাডার হয়েছেন। দুঃখের বিষয়, নিজের হাতেখড়ির এই প্রতিষ্ঠানটির খোঁজ নেওয়ার প্রয়োজন আজ কেউ মনে করছেন না।নেতাদের রাজনৈতিক প্রোগ্রাম আর প্রচারণার জন্য স্কুল প্রাঙ্গণ ব্যবহার হলেও, ক্লাসরুমের হাঁটু পানি দূর করার মতো কোনো টেকসই উদ্যোগ নেওয়া হচ্ছে না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রাক্তন সফল শিক্ষার্থীদের কাছে জোর দাবি—অনুগ্রহ করে সস্তা প্রচারণার ঊর্ধ্বে উঠে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটিকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com