• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সান্তাহারে সড়কে প্রাণ গেল শাপলা বিক্রেতা শহিদুলের

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ১৫৯ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। নিহত শহিদুল উপজেলার সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পানলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের নিকট ব্রিজ এলাকায় শাপলা বিক্রিতা শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে শিশু আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এ সময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমানসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাতে শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা নতুন মোটরসাইকেল কিনে মির্জাপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com