• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সান্তাহারে চলছে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং; অতিষ্ঠ সর্বশ্রেণী পেশার মানুষ

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৮৭ Time View
সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদুৎ এর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০ হাজার গ্রাহক। কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে, ঘাটে, হোটেল, রেস্তোরাঁসহ সমস্ত এলাকায়। বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যুৎ বিভাগের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোষরেরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে কি না সেটা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মুনসুর আলী, শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলামসহ অনেকেই জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে সান্তাহার বিদুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে। এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক। এক ঘন্টা পর পর লোডশেডিং চলছে। দিনে এবং রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। তারা আরও বলেন কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুৎ এর ঘাটতি নাকি ভিতরে থাকা ফ্যাসিষ্ট সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানায়।
এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী জানান, বিদ্যুৎ এর ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com