• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৬৬ Time View
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান।
‎​শনিবার (৫ সেপ্টেম্বর)বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহোদয়ের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎​ মতবিনিময় কালে, বেলকুচি থানাকে মাদক, ইভটিজিং, ক্যাসিনো-জুয়া ও বাল্যবিবাহমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন (ওসি) মুক্তারুজ্জামান। তিনি বলেন, “সমাজের যেকোনো অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। সেই সাথে ডিজিটাল ক্যাসিনো ও জুয়ার আড্ডা বন্ধে বিশেষ অভিযান চালানো হবে।”
‎​বাল্যবিবাহ প্রতিরোধ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সাংবাদিক ও সুশীল সমাজকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অপরাধচিত্র তুলে ধরে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের প্রতি বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান তুহিন, সহ-সভাপতি মোঃ আবু হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কিবরিয়া হোসেন, মহিলা সম্পাদিকা মোছাম্মদ রিমা ইসলাম,মোঃ খোরশেদ আলম, ডাক্তার মোঃ সোহেল রানা, মোঃ রানা হোসেন সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, যানজট, চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনস্বার্থে পুলিশি তৎপরতা আরও জোরদার করার তাগিদ দেন।
‎​পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। অপরাধমুক্ত ও নিরাপদ বেলকুচি গড়তে পুলিশ ও সাংবাদিকদের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com