• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধারসহ আসামী জাহাঙ্গীর গ্রেফতার

Reporter Name / ১৫৪ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
রংপুরে চুরি যাওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধারসহ আসামী জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নীলফামারী কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ গাড়াগ্রাম বড়বাড়ীর লাল মিয়ার ছেলে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বিকেলে রংপুর নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় নীলফার ইয়াসমিনের বসতবাড়ির গ্যারেজ থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও চারটি নতুন ব্যাটারীসহ মোট ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে মেট্রোপলিটন কোতায়ালী থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জে অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com