• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানবতার বন্ধনে একসাথে সংগঠনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ লাগানো ও চারা বিতরণ

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৩৬ Time View
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
গাছ লাগাই পরিবেশ বাঁচায়, করবো কাজ গড়বো দেশ এই শ্লোগানকে সামনে রেখে “মানবতার বন্ধনে একসাথে” সংগঠনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার অর্জুনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছ লাগানো ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগানো ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মানবতার বন্ধনে একসাথে সংগঠনের সভাপতি নুসরাত। এ সময় উপস্থিত ছিলেন অর্জুনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রহমান, মানবতার বন্ধনে একসাথে সংগঠনের সাধারন সম্পাদক ফারজানা, স্বচ্ছতা কর্মকর্তা শ্রাবণী প্রমুখ।
গাছ লাগানো ও চারা বিতরণ শেষে এই সংগঠনের সভাপতি নুসরাত বলেন, আমাদের সংগঠন বিশ্বাস করে, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের চারপাশে দিন দিন গাছপালা কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্নও নিতে হবে। আসুন গাছ লাগাই- গাছের যত্ন নেয়, সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com