• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয়

ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি / ২৩২ Time View
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে দুমকি সরকারি জনতা কলেজ মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করেছে দুমকি উপজেলা ফুটবল দল।

আবদুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই খেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার এস এম নঈম জাহান এবং দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন এবং দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।

মাঠে দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩টি গোল করেন দুমকির খেলোয়াড়েরা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com