• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ

Reporter Name / ১৯৭ Time View
বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে সচেতন মহল বলছে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ; প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

তবে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিবন্ধকতা অপসারণ করায় সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় মেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। পবিত্র রমজান মাসে রোজা রেখে মানুষের চলাচল স্বাভাবিক করায় তারা এটিকে মানবিক ও সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com