• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘায় মাদক ও নগদ টাকাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক।

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ১৪৬ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) অপরাহ্নে বাঘা থানাধীন দক্ষিণ মিলিক বাঘা গ্রামের একটি গোডাউনের সামনের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চক ছাতারী গ্রামের নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫৩) ও দক্ষিণ মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আসলাম আলী।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মিলিক বাঘা গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩,৪২০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও বাঘা থানা পুলিশের সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃত দুজনেই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আগে থেকেই ৭টি মাদক মামলা চলমান রয়েছে। তারা প্রতিবারই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও তিনি, মাদক নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com