• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন।

Reporter Name / ১৬৮ Time View
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধান ও মূল ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ‘বাঘার সর্বস্তরের সচেতন নাগরিক’ এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান আয়োজক এবং স্থানীয় যুবদল নেতা, বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমন তার বক্তব্যে প্রশাসনের ব্যর্থতা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যে উঠে আসে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় দুর্নীতির নানা প্রসঙ্গ।

মানববন্ধনে বক্তব্যের শুরুতেই বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কার নিয়ে ক্ষোভ ঝেড়ে মিজানুর রহমান সুমন বলেন, বাঘা ঈদগাহ মাঠ সংস্কারের নামে দুই বছর আগে বড় বড় কথা দিয়ে উদ্বোধন করা হয়েছিল। ছোটবেলা থেকে শুনে আসছি সংস্কার হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাঘাবাসীকে উন্নয়নের টুপি পরানো বন্ধ করেন। এই লোকদেখানো সংস্কার আমাদের দরকার নেই।

বাঘা আম চত্বর থেকে বাঘা বাজারের রাস্তার শোচনীয় অবস্থা তুলে ধরে তিনি বলেন, চারঘাট-বাঘার পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান টিম লিডার শাহারিয়ার আলম আমাদের হাইওয়ে রাস্তায় মাছ চাষ শিখিয়ে গেছেন। ৫-৬ বছর ধরে আমরা এই দুর্গতি সহ্য করছি। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত জরুরী রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধার্থে উপজেলা গেট ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমাদের মা-বোনদের কষ্টের কথা বিবেচনা করে কোনো অজুহাত শুনতে চাই না।

মিজানুর রহমান সুমন তার বক্তব্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও অনিয়মের কথা তুলে ধরে বলেন, তেল পাম্পে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের শুধু জরিমানা নয়, লাইসেন্স বাতিল, চলমান এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, তীব্র গরমে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা দাবি জানান। তিনি বলেন, “কেউ ১০টা পর্যন্ত খোলা রাখে, কেউ ৭টায় বন্ধ করে—এমন বৈষম্য চলবে না।” অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অন্ধকার সড়কে স্ট্রিট লাইট বসানো সহ কৃষকদের বিনা সুদে কৃষি ঋণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জামের নিশ্চয়তার দাবি জানান। এছাড়াও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের লিডার তারেক রহমান বলেছেন—কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই বাঘার বালুখেকোদের শক্ত হাতে দমন করতে হবে।”

বাঘার সচেতন নাগরিকদের কণ্ঠ রোধ করা যাবে না। যদি দ্রুত এসব সমস্যার সমাধান এবং দাবি পূরণ না হয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও বড় কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন।

সবশেষে বাঘাবাসীর এসকল সমস্যা সমাধানের জন্য রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রিয় নেতা আপনি আমাদের (বাঘাবাসীদের) এই দুর্ভোগ থেকে মুক্ত হতে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com