• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাইনুল ইসলাম বরিশাল / ১৪০ Time View
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কেরামত আলী হাওলাদারের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন অর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজার আগে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাপ্য সম্মান দেওয়া এ দেশের প্রত্যেক মানুষের দায়িত্ব।’ তিনি মরহুম কেরামত আলী হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com