মাইনুল ইসলাম বরিশালঃ
বাকেরগঞ্জে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে দৃঢ়তা ও নিষ্ঠার পরিচয় দিয়ে চলেছেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান এবং আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করেছে।
তাঁর কার্যক্রমে একদিকে যেমন অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষ পাচ্ছেন প্রশাসনের প্রতি নতুন করে বিশ্বাস ও ভরসার অনুভূতি।
সততা, সাহস, নিষ্ঠা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনকারী একজন কর্মঠ কর্মকর্তা হিসেবে অভ্র জ্যোতি বড়াল ইতোমধ্যেই বাকেরগঞ্জবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
প্রশাসনের একজন কর্মকর্তার এমন সক্রিয়তা ও মানবিক দৃষ্টিভঙ্গিই পারে একটি জনপদে আইনের শাসন ও সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে।
মাটি কাটার বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন তাই শুক্রবার বিকেলে বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের অবৈধ উপায়ে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় এ সময় বাকেরগঞ্জ এর কলসকাঠী ইউনিয়নের দাপড়কাটি এলাকার পাণ্ডব নদী থেকে একটি অবৈধ বেকু ও পল্টন জব্দ করা হয় এ সময় অবৈধ উপায়ে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একজনকে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ও পচা রং ব্যবহার করায় একটি বেকারিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ জনাব অভ্র জ্যোতি বড়াল। জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ জনাব অভ্র জ্যোতি বড়াল। সার্বিক সহযোগিতায় ছিল বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম
https://www.kaabait.com