• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Reporter Name / ১২৮ Time View
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মতিন গাজী (স্টাফ রিপোর্টার): যশোরের বসুন্দিয়া এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪মে) দুপুরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন বসুন্দিয়া ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে শামছুর রহমান এবং বসুন্দিয়া মোড় বিশ্বাসপাড়ার মাহামুদ বিশ্বাসের ছেলে মারুফ হোসেন। পুলিশ জানায়, প্রথমে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য দিলে ওই তথ্যের ভিত্তিতে বসুন্দিয়ার জঙ্গল বাধাল গ্রামে অভিযান চালানো হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট বিক্রেতার বাড়ি থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি। অন্যদিকে পৃথক আরেক অভিযানে নিজ গ্রাম থেকে শামছুর রহমানকে আটক করা হয়।

পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে,ভ্রাম্যমাণ আদালত শামছুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অপরদিকে মারুফ হোসেনকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com