• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১

Reporter Name / ১৫৩ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ
বরগুনা | ১২ জুন ২০২৬
বরগুনার সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে পূর্ববিরোধের জেরে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ইব্রাহিম হোসেন কালু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন।
হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তদের ধাওয়া করে। একপর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।
আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, নিহত কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত কালুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com